বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৩

চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদ

চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদ

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ মারা গেছেন । তিনি আজ ভোরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্নালিল্লাহি… রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রাজধানীর অ্যাপোলো হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ বোধ করায় সোমবার বিকালে বেলাল মোহাম্মদকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এরপর অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে আজ ভোর ৫টার দিকে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। দীর্ঘদিন বাংলাদেশ বেতারে কাজ করার পর তিনি অবসর জীবনযাপন করছিলেন। বেলাল মোহাম্মদের জন্ম ১৯৩৬ সালের ২০শে ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। তিনি ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কমিটির প্রথম সদস্য ছিলেন তিনি। ১৯৬৪ সালে দৈনিক আজাদীর উপসম্পাদক হিসেবে যোগ দেন বেলাল। ওই বছরই রেডিও পাকিস্তানের চট্টগ্রাম কেন্দ্রে স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেলাল মোহাম্মদ চট্টগ্রাম বেতার কেন্দ্রে কর্মরত ছিলেন। ২৬শে মার্চ বেলাল মোহাম্মদ ও তার সঙ্গীরা মিলে কালুরঘাটের বেতার স্টেশনে স্বাধীন বাংলা বেতার  কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার  ঘোষণা প্রচার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026