শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮

ভারতে জন কেরির কৌতুক

ভারতে জন কেরির কৌতুক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে গিয়ে কৌতুক করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি নয়া দিল্লি যাওয়ার পর থেকেই দেখছেন বৃষ্টি। সেই বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে।

সোমবার তিনি ঢাকা থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় এক ঘন্টা জ্যামে আটকে থাকেন। বুধবার আইআইটি দিল্লির শিক্ষার্থীদের সঙ্গে তার বৈঠক ছিল। সেখানে তিনি কৌতুক করলেন বৃষ্টি ও রাস্তা ডুবে থাকা নিয়ে।

তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলেন তোমরা কি নৌকায় করে এসেছো?

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আইআইটি দিল্লির শিক্ষার্থীদের সঙ্গে তার আলোচনা সভা হওয়ার নির্ধারিত শিডিউল ছিল। কিন্তু মুষলধারায় বৃষ্টির কারণে সেখানে তার পৌঁছাতে বিলম্ব হয়। তিনি পৌঁছান প্রায় সকাল ১১টার দিকে। পৌঁছেই জন কেরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি জানি না তোমরা কিভাবে এখানে এসেছো। এখানে আসতে নিশ্চয়ই তোমাদের নৌকা লেগেছে।

আইআইটি দিল্লির শিক্ষার্থীরা তাকে উষ্ণ আতিথেয়তায় স্বাগত জানান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সোমবার দিল্লিতে পা রাখার পর থেকেই মৌসুমি আবহাওয়ার কারণে সৃষ্ট ট্র্যাফিক জ্যামের স্বাদ পাচ্ছেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল তাজমহলে পৌঁছাতে তার গাড়িবহরের সময় লাগে প্রায় এক ঘন্টা। তার গাড়িবহর তিনমূর্তি ক্রসিংয়ে আটকে যায়।

কারণ, তখন শান্তিপথ-তিনমূর্তি এলাকার চারদিকে পানি আর পানি। পানিতে ডুবে আছে রাস্তাঘাট। এতে আটকরা পড়েন জন কেরি। এ সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা অন্য সব রাস্তায় যান চলাচল বন্ধ করে রাখেন প্রায় আধা ঘন্টা।

এরপরই জন কেরিকে নিয়ে গাড়িবহর ওই ক্রসিং অতিক্রম করে। বিভিন্ন সূত্র বলেছে, ভিআইপি সুবিধা দিতে মোতায়েন করা হয়েছিল ৫০ জনের বেশি পুলিশ সদস্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026