শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১

রিফুজিদের স্বাগতম প্লার্কাড টানিয়ে শিশুদেরকে ব্রিটেনে আনার দাবীতে হোম অফিসের সামনে অভিনেতা অভিনেত্রীদের বিক্ষোভ প্রদর্শন

রিফুজিদের স্বাগতম প্লার্কাড টানিয়ে শিশুদেরকে ব্রিটেনে আনার দাবীতে হোম অফিসের সামনে অভিনেতা অভিনেত্রীদের বিক্ষোভ প্রদর্শন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রিফুজিদের স্বাগতম প্লার্কাড টানিয়ে ম্লোগান দিয়ে হোম অফিসের সামনে জড়ো হোন প্রায় ১৫০ জন ক্যাম্পেইনার। ফ্রান্সের ক্যালিসের জঙ্গলে বসবাসকারী শিশুদের ব্রিটেনে ফিরিয়ে আনার দাবিতে তাৎক্ষনিক এই সভার আয়োজন।

ধাতব্য সংস্থা সিটিজেন ইউকের আয়োজনে এদের মধ্যে ব্রিটেনের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ছাড়াও স্থানীয় রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। তারা এক বছর আগে পানিতে ডুবে নিহত সিরিয়ান রিফিউজি তিন বছর বয়সী বালক অ্যালান কুর্দিকে স্মরণ করেন উপস্থিত ক্যাম্পেইনারা।

ক্যাম্পেইনার গ্রুপ সিটিজেন ইউকে বলছে, ক্যালিসে ৭ হাজার রিফিউজির মধ্যে প্রায় ৮শ শিশু রয়েছে যারা একাকী বসবাস করছে। এদের মধ্যে ৩৮৭ শিশু ব্রিটেনের হস্তান্তরের যোগ্য। অবশ্য হোম অফিস বলছে তারা এ বছর ১৫০টি শিশুকে ক্যালিস থেকে হস্তান্তর করার পরিকল্পনা করেছে।

অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন হোস অফিসের বাইরে উপস্থিত লোকজনের সামনে বলেন, এদের গ্রহন না করলে ইতিহাস আমাদের খুব রূঢ়ভাবে বিচার করবে।

সিটিজেন ইউকের ক্যাম্পেইনাররা বলছে, তারা তথাকথিতত ক্যালিস জঙ্গলে প্রায় ৪০০ শরণার্থী শিশুকে চিহিৃত করেছে যারা ব্রিটেনে আসার যোগ্য। তারা হোম অফিসকে একটি তালিকা হস্তান্তর করেছে এবং হোম সেক্রেটারীকে শিশুদের গ্রহনের আহবান জানিয়েছে বলেছে শিশুদের অনেক আত্মীয় স্বজন ব্রিটেনে রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026