মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭

ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকালে প্যারিস জলবায়ু চুক্তিতে সমর্থন দিল চীন

ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকালে প্যারিস জলবায়ু চুক্তিতে সমর্থন দিল চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে চীন। আর এই গ্যাসই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে পাস হওয়া বৈশ্বিক জলবায়ু চুক্তিতে সমর্থন দিয়েছে চীনের শীর্ষ আইনসভা।

প্যারিস চুক্তি হলো বিশ্বের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রথম সমন্বিত চুক্তি। তবে এটি তখনই কার্যকর হবে যখন মোট কার্বন নির্গমনের ৫৫ শতাংশের জন্য দায়ী দেশগুলো চুক্তিকে সমর্থন করবে চীনের জেজিয়াং প্রদেশের হাংজু শহরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে প্যারিস জলবায়ু চুক্তির সমর্থন দেবে।

গত বছরের ডিসেম্বরে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে দেশগুলো কার্বন নির্গমন কমানোয় একমত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026