রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৩

নিজ দলে সমালোচনায় জর্জরিত লেবার লিডার জেরেমি করবিন

নিজ দলে সমালোচনায় জর্জরিত লেবার লিডার জেরেমি করবিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৃটেনের জন্য ইউরোপীয় ইউনিয়নে একক বাজার ধরে রাখার পক্ষে  লেবার দলীয় নেতা জেরেমি করবিন সমর্থন দিতে ব্যর্থ হয়েছেন বলে দলের ভিতর উত্তেজনা দেখা দিয়েছে। আর নিজ দলে আন্ত:কলহ উস্কে দিয়েছেন দলীয় নেতা জেরেমি করবিন নিজে। এই অভিযোগ লেবার সর্মথকদের।

তাই লেবার দলনেতা নির্বাচনে করবিনের প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথও তাকে বাঁকা বাক্য বর্ষণে নিবৃত থাকেন নি। তিনি বলেছেন, এ জন্যই জেরেমি করবিন ব্রেক্সিট গণভোটে কঠোরভাবে কাজ করেন নি। এ খবর প্রকাশিত হয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে।

উল্লেখ্য, ব্রেক্সিট গণভোটের পর বৃটেন এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে কিভাবে বেরিয়ে আসে সেদিকে দৃষ্টি বিশ্ববাসীর। কারণ, এর সঙ্গে বিশ্ব অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তবে এখন পর্যন্ত ব্রেক্সিট নিয়ে লক্ষ্যণীয় কোন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বৃটেন চাইছে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও সেখানে একক বাজার সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এ দাবি আদায় করা বৃটিশ প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হবে তা এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। তাই একক বাজারের পক্ষে জেরেমি করবিন সমর্থন দেন নি বলে অভিযোগ করা হয়েছে।

তাই ওয়েন স্মিথ বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে একক বাজার নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বৃটিন কনজার্ভেটিভ দলের মধ্যে যে বিভক্তি আছে তাকে কাজে লাগিয়ে আক্রমণ শাণাতে ব্যর্থ হয়েছেন করবিন। লেবার দলের আরেকজন এমপি বলেছেন, একক বাজারের সুবিধার বিষয়ে তার নেতা চোখ বন্ধ করে রাখতে পারেন না। বৃটেনের একক বাজারে থাকার বিষয়ে করবিনের অবস্থান জানতে চাওয়া হয়েছিল।

তার মুখপাত্র বলেছেন, পণ্য ও সেবাখাতে একক বাজার সুবিধার পূর্ণাঙ্গতা নিয়ে সমঝোতার পক্ষে করবিন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান কাঠামোতে এক্ষেত্রে কর্মজীবি মানুষ ও সরকারি সেবাখাতগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আগেই বলেছেন করবিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026