রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৯

টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ডে বঙ্গবন্ধু সেতু

টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ডে বঙ্গবন্ধু সেতু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২৪ ঘন্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায়ের মধ্যে দিয়ে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের সাড়ে ২৫হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু’র দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্যনিশ্চিত করেন।

এ সময় তিনি আরো দাবি করেন, ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৮ বছরে বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘন্টায় আদায়কৃত টোলের মধ্যে এটিই সর্বোচ্চ। তবে (৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে (৯সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর টোলপ্লাজায় আদায় হয় ২ কোটি ৭৮ হাজার টাকা।

যা সে সময় সেতুর সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়ে।

এ দিকে তিনি সময়ের কন্ঠস্বরকে আরো জানান, প্রায় প্রতিদিনই গাড়ি পারাপারের সংখ্যা বাড়ছে। তাই টোল আদায়েরএ রেকর্ড চার কোটিতে পৌছাতে পারে বলেও ধারনা করা হচ্ছে। যা হবে দেশের ইতিহাসে কোনসেতুর ২৪ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

উল্লেখ্য, প্রথমে যমুনা বহুমুখী সেতু নামে সেতুটির নির্মান কাজ শুরু হলেও পরবর্তীতে এটিকে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে সংযুক্ত করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026