রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫

ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হতে পারে আগামী বছরের শুরুতে

ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হতে পারে আগামী বছরের শুরুতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এমন ইঙ্গিত দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক। তিনি বলেছেন, এ নিয়ে তেরেসা মে’র সঙ্গে তার কথা হয়েছে।

তাতে তেরেসা মে তাকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে ব্রেক্সিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত হতে পারে বৃটেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সাংবাদিক টম ব্যাটম্যান বলেছেন, ব্রেক্সিট নিয়ে দু’বছরের সমঝোতা প্রক্রিয়ার জন্য এটা হলো একটি সুস্পষ্ট ইঙ্গিত। তেরেসা মে’র অফিস থেকে বলা হয়েছে ব্রেক্সিট প্রক্রিয়া এ বছরে শুরু হচ্ছে না।

তবে ডোনাল্ড তুস্কের মন্তব্যের বিষয়েও নিশ্চিত করে নি প্রধানমন্ত্রীর অফিস। বৃটেন যতক্ষণ লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করছে ততক্ষণ ব্রেক্সিট নিয়ে আনুষ্ঠানিক সমঝোতা প্রক্রিয়া শুরু হতে পারছে না। কিন্তু এ অনুচ্ছেদ কবে নাগাদ সক্রিয় করা হবে সে বিষয়টি অনিশ্চয়তার মেঘে ঢাকা।

এখন পর্যন্ত তেরেসা মের অফিস থেকে এ বিষয়ে কোন সুস্পষ্ট ইঙ্গিত দেয়া হয় নি। ওদিকে সে ভাকিয়ার রাজধানী ব্রাতিস ভায় ইউরোপের অন্য ২৭ নেতার সঙ্গে অনানুষ্ঠানিক এক সম্মেলনে যোগ দেন। সেখানেই তিনি ব্রেক্সিট নিয়ে ওই মন্তব্য করেন। অনানুষ্ঠানিক ওই সম্মেলন করা হয় বৃটেনকে বাদ রেখেই।

গত সপ্তাহে লন্ডনে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে লন্ডনে সাক্ষাত হয় ডোনাল্ড তুস্কের। সেই সাক্ষাত প্রসঙ্গে তিনি বলেছেন, তাদের ওই আলোচনার সময় তেরেসা ছিলেন মুক্ত মনের ও সৎ মানসিকতার।

সেখানে তেরেসা বলেছেন, এ বছর অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা কোনমতেই সম্ভব নয়। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তা সক্রিয় করা হতে পারে। তখনই শুরু হবে সমঝোতা প্রক্রিয়া। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট জ্যাঁ ক্লাউডি জাঙ্কার বলেছেন, ইউরোপের নাগরিকদের যদি অবাধ চলাচলের অনুমতি না দেয় বৃটেন তাহলে একক বাজার সিঙ্গেল মার্কেট সুবিধা দেয়া হবে না বৃটেনকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026