শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭

লন্ডনে গাড়ি চালকের ওপর পুলিশ অফিসারের ভিডিও আক্রমণ বিষয়ে তদন্ত শুরু (ভিডিও)

লন্ডনে গাড়ি চালকের ওপর পুলিশ অফিসারের ভিডিও আক্রমণ বিষয়ে তদন্ত শুরু (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ : ঘটনা গত শুক্রবার নর্থ লন্ডনের এনডাব্লিউফাইভ ওয়েডিংটন রোডে ঘটে বিকাল প্রায় ৫ টার দিকে। একটি ভিডিওতে দেখা যায় মেট্রাপলিটন পুলিশের এক সদস্য একটি কারের ড্রাইভারকে গাড়ী থেকে নামার কথা বলছেন কিন্তু ড্রাইভার গাড়ী থেকে না নেমে গাড়ীর ডান পাশের উইন্ডো লাগাবার চেস্টা করেন এবং তিনি বলতে থাকেন আমার ড্রাইভিং লাইসেন্স আছে ইন্সুরেন্স আছে।

তিনি গাড়ী থেকে না নামায় পুলিশ কিছু একটা দিয়ে আঘাত হানচ্ছেন। ঘটনার পরপরই একটি ভিডিও ফুটেছ স্যোশাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে কর্তৃপক্ষের নজরে আসে। পুলিশ তদন্ত শুরু করেছে।

লন্ডনের কেমডেন এলাকায় একটি গাড়ীতে মেট পুলিশের এই সদস্য হামলা করছেন এমন একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

এই ভিডিও ক্লিপটি সোস্যাল মিডিয়ায় প্রচারের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে ব্রিটেন পুলিশ বিভাগ তাৎক্ষনিক ৫০ হাজারেরও বেশি দর্শক এই ভিডিও দেখেছেন। যেখানে ভুক উচ্চস্বরে পুলিম অফিসারতে বলতে শোনা যায়। বের হয়ে এসো, গাড়ি চালাতে তোমার কোন অনুমতি নেই। তবে কোন কারণে কাউকে গ্রেফতার করা হয়নি।

গাড়ির ভেতরে বসে ভিডিও রের্কডিং করছিলেন ড্রাইভার। আর বলছিলেন আমার নিজের নিরাপত্তার জন্য আমি ভিডিও করছি।

আর পুলিশ অফিসারের সাফ বক্তব্যে হলো, অবগত করার সাথে সাথে ড্রাইভার কেন বের হয়ে এলেন না। এতে আমি বাধ্য হয়ে এ্যাকশনে যেতে বাধ্য হয়েছি।

[youtube id=”hK8_Y2pSSiM” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026