মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪

ভারতে বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের জুনাইদ আহমেদ

ভারতে বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের জুনাইদ আহমেদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি অর্থনীতিবিদ জুনাইদ আহমেদ। চলতি মাস থেকেই তিনি এ পদের দায়িত্ব নিয়েছেন। জুনাইদ কামাল আহমাদ এ মাসের ১ তারিখে নয়াদিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন বলে মঙ্গলবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়।

ওয়েবসাইটে দেওয়া জীবন বৃত্তান্তে তার পুরো নাম জুনাইদ কামাল আহমেদ বলে জানানো হয়। নতুন পদে যোগদানের আগে জুনাইদ কামাল আহমাদ বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

এ অর্থনীতিবিদের অভিজ্ঞতার বর্ণনায় বলা হয়, ১৯৯১ সালে বিশ্বব্যাংকে দিয়ে আফ্রিকা ও পূর্ব ইউরোপে অবকাঠামো সংক্রান্ত উন্নয়নমূলক কাজ করেন জুনাইদ।

চলতি বছর জানুয়ারিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কার্যালয়ে যোগ দেন তিনি। এর আগে বিশ্বব্যাংকের পানি সংক্রান্ত কর্মসূচি ওয়ার্ল্ড গ্লোবাল প্র্যাকটিসের জ্যেষ্ঠ পরিচালক ছিলেন। এ সময় বেশ কিছু উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দেন জুনাইদ। এছাড়া আগের ১০ বছর জোহানেসবার্গে সহকারী আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০০৪ সালে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টের সদস্য ছিলেন।

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়া অঞ্চলে কাজ করেন তিনি। এরপরই চলে যান আফ্রিকায়। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা এলাকার টেকসই উন্নয়ন কর্মসূচির পরিচালক ছিলেন।

জুনাইদ আহমেদ ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন হার্ভার্ড থেকে। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লায়েড ইকনোমিকস নিয়ে পিএইচডি করেন তিনি।

সদস্য ১৮৯টি দেশের মধ্যে ভারত হলো বিশ্বব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক। দেশটিতে বিশ্বব্যাংকের পরিচালক পদে জুনায়েদ আহমাদ ভারতীয় নাগরিক অন্য রুহলের স্থলাভিষিক্ত হলেন। অন্য রুহল চার বছরের মেয়াদ শেষে এ পদ থেকে বিদায় নিয়েছেন। প্রধান কার্যালয়ের পরে ভারতে বিশ্বব্যাংকের কার্যালয়কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026