শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাহামায় অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। আয়কর ফাঁকি দিয়ে ক্যারিবিয় অঞ্চলে অফসোর কোম্পানিগুলোতে বিশ্বের যেসব নেতা বিনিয়োগ করেছেন তার মধ্যে রয়েছেন অ্যাম্বার রুড।
ফাঁস হওয়া ডকুমেন্টে এমনটাই বলা হয়েছে। তিনি সেখানকার দুটি কোম্পানির পরিচালক। গার্ডিয়ানের এক তদন্তে এমনটা বলা হয়েছে।
তবে তার মুখপাত্র বলেছেন, এটা তো খোলামেলা কথা যে, অ্যাম্বার রাজনীতির আগে ব্যবসা শুরু করেছিলেন। এছাড়া তাকে মন্টিসেলো পিএলসির পরিচালক হিসেবে দেখানো হয়েছে।
জার্মানির ওই পত্রিকাটি এ তালিকা সরবরাহ করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের সঙ্গে। ফাঁস হওয়া তালিকায় ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত এডভান্সড অ্যাসেট এলোকেশন ফান্ড অ্যান্ড এডভান্সড অ্যাসেট এলোকেশন ম্যানেজমেন্ট নামের বাহামার কোম্পানিটির একজন পরিচালক হিসেবে নাম রয়েছে অ্যাম্বার রুডের।
রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলার আগে তিনি বৃটিশভিত্তিক একটি কোম্পানিরও পরিচালক ছিলেন। ওই কোম্পানির একজন সহ পরিচালককে প্রতারণার দায়ে জেল দেয়া হয়েছে। বাহামার অপসোর কোম্পানিতে পিতার বিনিয়োগ নিয়ে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এ সময় তাকে সমর্থন করলেও অফসোর কোম্পানিতে নিজের বিনিয়োগ বা যোগসূত্র থাকার কথা উল্লেখ করেন নি অ্যাম্বার রুড। জার্মানির সুডয়েশে জেইটাং পত্রিকায় বাহামার নিবন্ধিত কোম্পানিতে যে এক লাখ ৭৫ হাজার নামের তালিকা আছে তার মধ্যে রয়েছে বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম।
ব্রেক্সিট পরবর্তী সরকারে তিনি বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান বৃটিশ মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে।