মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৫

সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে অফিসে গেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে অফিসে গেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার তার সংসদ ভবনের বাসা থেকে বের হয়ে আসাদগেটে আসেন ওবায়দুল কাদের। সকাল ৯টা ৫০ মিনিটে কোনো প্রটোকল ছাড়াই বিআরটিসির একটি দোতলা বাসে ওঠেন। সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেমে নিজ কার্যালয়ে যান তিনি।

যাত্রাপথে বাসের ওপরের তলা ও নিচে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বাসে চড়ে সচিবালয়ের অফিসে গিয়েছেন। আসাদগেট বাসস্ট্যান্ডে টিকিট কেটে লাইনে দাঁড়ান তিনি।

এরপর বাসে উঠে যানজট পার হয়ে প্রায় ৫০ মিনিটে মন্ত্রণালয়ের পাশের সড়কে নামেন।যাত্রাপথে একজন নারী যাত্রী বাসে উঠলে নিজের আসন ছেড়ে দিয়ে সেখানে তাকে বসিয়ে দাঁড়িয়ে যান মন্ত্রী।

বাস চলাকালে যাত্রীরা বিআরটিসি বাসের সেবার মান নিয়ে তার কাছে অভিযোগ করেন। তিনিও দেখতে পান, বাসের ১২টি ফ্যানের মধ্যে একটি বাদে সবগুলো নষ্ট। এ অভিযোগে সঙ্গে সঙ্গে বিআরটিসির মতিঝিল ডিপো ম্যানেজার ও পরিচালককে (টেকনিক্যাল) শো-কজ করেন।

অনেক যাত্রীকে মন্ত্রীর সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। যাত্রীরা অভিযোগ করেন, খামারবাড়িসহ কয়েকটি মোড়ে যানজটে বেশি অপেক্ষা করতে হয়।কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী হাফ ভাড়া না নিয়ে ফুল ভাড়া দাবি করেন কন্ডাক্টররা।

নারী যাত্রীদের অভিযোগ, তাদের সিটে পুরুষরা বসে থাকেন। উঠতে চান না।যাত্রীদের এসব অভিযোগ শুনে করণীয় ঠিক করবেন ও সিদ্ধান্ত নেবেন বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026