শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: করদাতাদের সাথে প্রতারনার পর শাহেদ আলী আদালতে হাউজিং প্রতারনার কথা শিকার করলে আদালত তাকে দোষী সাব্যস্থ করেন। আগামী ২৭ অক্টোবর বিচারক তার শাস্তি ঘোষনা করবেন।
এই ঘোষনার পরপরই টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস ইন্ডিপেনডেন্ট কাউন্সিলার শাহেদ আলীর পদত্যাগ এবং একই সাথে সবার কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, করদাতাদের সাথে প্রতারনাকারীর কোন জায়গা কাউন্সিলে নেই। পদত্যাগের কাজটি তার আগেই করা উচিত ছিলো। শাহেদ আলী আদালতে হাউজিং প্রতারনার কথা শিকার করার পর বারার নির্বাহী মেয়র জন বিগস এক বিশেষ বিবৃতিতে একথা বলেন।
মেয়র বিগস বলেন, সাবেক প্রশাসনের দূর্নীতির একজন সহযোগী হিসাবে বাসিন্দাদের সাথে শাহেদ আলীর এই উদ্দেশ্যমূলক প্রতারনা আমাকে কমই বিস্মিত করেছে। অথচ তিনি বাসিন্দাদের সেবার জন্য নির্বাচিত হয়েছিলেন। তাদের প্রতি সম্মান জানিয়ে নূন্যতম সততার স্বার্থে তার দ্রুত পদত্যাগ করা উচিত।
বিবৃতিতে মেয়র জন বিগস আরো বলেন, কাউন্সিলার শাহেদ আলীর অপকর্ম সবার কাছে পরিষ্কারভাবে এই বার্তাই দিয়েছে যে, হাউজিং এর প্রতারনা করে কেউই পার পাবেন না। বিশেষ করে একজন নির্বাচিত জনপ্রতিনিধির জন্য এটি চরম লজ্জাকর এবং বিশ্বাসভঙ্গজনিত কেলেংকারী।
উল্লেখ্য যে, সাবেক মেয়র লুৎফুর রহমানের কেবিনেট মেম্বার এবং বর্তমানে হোয়াইটচ্যাপল ওয়ার্ডের ইন্ডিপেনডেন্ট কাউন্সিলার শাহেদ আলী গত ২৬ সেপ্টেম্বর সোমবার আদালতে তার বিরুদ্ধে আনীত হাউজিং প্রতারনার অভিযোগের শুনানীতেই দোষ শিকার করে নেন।
কাউন্সিল হাউজিং বরাদ্দকালে তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ফ্রড এ্যাক্ট ২০০৬ম্ব এর সেকশন ৩ম্ব এর অধীনে এই অভিযোগ আনা হয়। অর্থদাতার দুটি বাড়ী থাকার কথা গোপন রেখে তিনি টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল বাড়ী বরাদ্দ নিয়েছিলেন। প্রায় ৯ মাস আগে মামলার আনুষ্টানিক কার্যক্রম শুরু হলেও সোমবার ছিলো এর প্রথম শুনানীর দিন। স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে এই শুনানী অনুষ্টিত হয়।