বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭

রণবীরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জ্যাকুলিন

রণবীরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের প্রচারণায় গিয়ে জ্যাকুলিনে মুগ্ধ রণবীর কাপুর। সেই মুগ্ধতা থেকেই ডিনারের অফার দেন রণবীর। কিন্তু অজানা কারণেই তা নাকচ করে দেন জ্যাকুলিন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের প্রচার করতে গিয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মহেন্দ্র সিং ধোনি। এ সময় জ্যাকুলিন থেকে নাকি একবারও চোখ সরেনি রণবীরের। জ্যাকুলিনে মুগ্ধ হয়ে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন রণবীর। কিন্তু জ্যাকুলি তাকে ফিরিয়ে দেন।

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, বিং হিউম্যান জুয়েলারির জন্য সালমান খানের সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জ্যাকুলিন। ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্কও এখন ভালো। টাইগার জিন্দা হ্যায় সিনেমাতেও একসঙ্গে অভিনয় করবেন জ্যাকুলিন। এমন পরিস্থিতিতে রণবীরের প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে জানা গেছে।

ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি রণবীর। তবে জ্যাকুলিনে নাকি ক্রমশ আকৃষ্ট হয়ে পড়ছেন এই অভিনেতা। বলিপাড়ায় এমন গুঞ্জন বাতাসে বইছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026