মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪

মাধবপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন: সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ

মাধবপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন: সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ

মঈনুল হাসান রতন: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নোয়াপাড়া রেলস্টেশনে আন্তনগর পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথের নোয়াপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেনের সামনের বগিতে আগুন ছড়িয়ে পড়ে ও তিনটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটে।

নোওয়াপাড়া স্টেশন মাষ্টার আবু সাঈদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনটি নোয়াপাড়া ষ্টেশনে আসা মাত্রই ইঞ্জিনে আগুন ধরে যায়। রেলওয়ের ও স্থানীয় লোকজন আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026