শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬

প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

শীর্ষবিন্দু নিউজ: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকাটির তিন সাংবাদিকের বিরুদ্ধে দুইশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড নামীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মতিউর রহমান, পত্রিকাটির বার্তা সম্পাদক ও কুমিল্লার নিজস্ব প্রতিবেদককে বিবাদী করা হয়েছে। আগামী ১০ মার্চ মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য করেছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক মুহান আবু তাহের। মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. মনিরুজ্জামান হাওলাদার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2026