শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫

সাবেক কাউন্সিলর আতাউর রহমানকে ইস্টহ্যান্ডস চ্যারিটির বিশেষ সম্মাননা

সাবেক কাউন্সিলর আতাউর রহমানকে ইস্টহ্যান্ডস চ্যারিটির বিশেষ সম্মাননা

যুক্তরাজ্যে ব্যাডমিন্টন খেলাধুলার উন্নয়ন ও কমিউনিটিতে ক্রীড়া কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক কাউন্সিলর আতাউর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ইস্টহ্যান্ডস চ্যারিটি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের রেডব্রিজ স্পোর্টস অ্যান্ড লেজার সেন্টারের জ্যঁ ব্রাউন ইনডোর অ্যারেনায় আয়োজিত ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা এবং যুক্তরাজ্যে ব্যাডমিন্টন খেলাধুলার উন্নয়নে দীর্ঘদিন ধরে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আতাউর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন ইস্টহ্যান্ডস চ্যারিটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, প্রবীণ সাংবাদিক নবাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আসিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, ইমামুল চৌধুরী, সাংবাদিক মাহবুব রহমান, ব্যারিস্টার সেবুলুল হক, ট্রাস্টি বাবলুল হক, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, হাবিব রহমান, ফকরুল ইসলাম, আতিক, নবিন, মোহাম্মদ কিনু, শিপন, মাহিদ চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার পাশাপাশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলাকে আরও সম্প্রসারিত করতে যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সম্মাননা গ্রহণ করে সাবেক কাউন্সিলর আতাউর রহমান ইস্টহ্যান্ডস চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাজ্যে ক্রীড়া ও চ্যারিটি কার্যক্রমের প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ইস্টহ্যান্ডস চ্যারিটির আয়োজনে ৫ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও কমিউনিটির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026