শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু

অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার মাধ্যমে নিজেদের চরিত্র উন্মোচন করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে ওই দেশে আইননানুগ ব্যবস্থা যা নেওয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, ইটস এ মাফিয়া গ্যাং। আজমেরী হক বাঁধনের ওপরে যা হলো, এটা আবার বোঝাল। তাদের কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকতো এই সহিংসতাগুলো হতো না।

একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সপরিবারে ইতালিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির একটি পার্কে ঘোরাফেরার সময় তার ওপর শারীরিকভাবে আঘাত করা হয়, তার গায়ে ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করা হয়।

একপর্যায়ে বাঁধনকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয় বলে লাইভে জানান তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026