শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮

রানা প্লাজা ধসের বর্ষপূর্তি: মানববন্ধন, ক্ষতিপূরণ দাবি

রানা প্লাজা ধসের বর্ষপূর্তি: মানববন্ধন, ক্ষতিপূরণ দাবি

শীর্ষবিন্দু নিউজ: রানা প্লাজা ধসের বর্ষপূর্তিতে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ওই ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবার। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাগু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেবউল্লা, একেএম শহিদুল আলম ফারুকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গার্মেন্ট সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন করার নামে তালবাহানা চলছে অভিযোগ করে এসব বন্ধ করে সত্যিকারের ট্রেড ইউনিয়ন করারও আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। কিন্ত ওই ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ শ্রমিক পরিবার এখনও অনিশ্চতার মধ্যে দিনাতিপাত করছেন। তাদের জন্য সুনির্দিষ্ট কোন ঘোষণাও নেই। সরকার এবং বিজিএমই যা করছে তা শুধু আন্তর্জাতিক বিশ্বে প্রচার পাওয়ার জন্যই করছে। অসহায় পরিবারের স্থায়ী কোন সমাধানের ব্যবস্থা করার জন্য নয় বলেও অভিযোগ করেন বক্ত‍ারা।

তারা আরও বলেন, আর কাল বিলম্ব না করে রানা প্লাজার নিহত, আহত ও নিখোঁজ শ্রমিক পরিবারকে দেওয়া সাহায্য সহযোগিতার পূর্ণাঙ্গ চিত্র জাতির সামনে সুস্পষ্ট করে প্রকাশ করতে হবে।সর্বকালের সর্ববৃহৎ ট্রাজেডির স্মরণে ২৪ এপ্রিল গার্মেন্ট সেক্টরে সরকারি ছুটি ঘোষণার দাবি জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026