রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭

ঘনিষ্ঠ হচ্ছে আরিয়ান-নভ্যার সম্পর্ক

ঘনিষ্ঠ হচ্ছে আরিয়ান-নভ্যার সম্পর্ক

বিনোদন নিউজ ডেস্ক: বয়স এখনও কম। বলিউডেও অভিষেক হয়নি। এরই মধ্যে তারকাখ্যাতি পেয়ে গেছে তারা। বলা হচ্ছে, বিগ বি অমিতাভ বচ্চনের নাতনী নভ্যা ও বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। পরিবারের মায়া ত্যাগ করে পড়াশোনার জন্য এ মুহূর্তে দুজনই আছেন লন্ডনে। একসঙ্গে পড়াশোনা করছেন। এরই মধ্যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।

তবে সম্পর্কটা প্রেম কিনা এখনও অস্পষ্ট। কারণ এ ধরনের সংবাদে খান পরিবার কিংবা বচ্চন পরিবারের কেউই ইতিবাচক মন্তব্য প্রকাশ করেননি কখনই। কিংবা খবরের জের ধরে দুই পরিবারের মধ্যে কোনো আলোচনাও হয়নি। আরিয়ান ও নভ্যা একসঙ্গে পড়ছেন আর তারা সহপাঠী এটুকুই যথেষ্ট বলে তাদের মত। তবে দিন যত গড়াচ্ছে সম্পর্ক ততই ঘনিষ্ঠ হচ্ছে। যার প্রমাণ বেশ কবারই পাওয়া গেছে। দুজনের ঘনিষ্ঠতার ছবিও প্রকাশ হয়েছে ইতিমধ্যে।

সম্প্রতি লন্ডনে একটি পার্টিতে দুজনের একসঙ্গে অংশ নেয়ার খবরে বিষয়টি আরও চাউর হয়। বলিউডের একাংশ বলছে, নভ্যা ও আরিয়ানের প্রেমের বিষয়টি এখন নিশ্চিতই বলা চলে। শুধু তাই নয়, বচ্চন ও খান পরিবারের মধ্যে আত্মীয়তা এখন শুধু সময়ের ব্যাপার বলেও তাদের দাবি। এ ব্যাপারে কি ভাবছেন অমিতাভ কিংবা শাহরুখ? যদি আরিয়ান ও নভ্যার প্রেম সত্যিই হয় তাহলে কি সায় দেবেন অভিভাবকরা? এমন প্রশ্নও জেগেছে অনেকের মনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026