বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪০

অর্থনীতিকে শক্তিশালী করতে চলতি বছর নতুন অভিবাসন চিত্র কানাডায়

অর্থনীতিকে শক্তিশালী করতে চলতি বছর নতুন অভিবাসন চিত্র কানাডায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কানাডার অভিবাসন নীতি অনুসরণ করে প্রতিবছর প্রচুর অভিবাসী এখানে আসছে এবং কানাডা তাদেরকে স্বাগত জানাচ্ছে। গত বছর এক সাথে ২৫ হাজার সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি।

দিও কানাডিয়ানদের মধ্যে এই নিয়ে বিতর্ক আছে। ২০১৭ সালে অন্যান্য দেশ থেকে তিন লক্ষ ইমিগ্রেন্ট নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা। তবে এই সংখ্যা দুই লাখ ৮০ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ ২০ হাজার পর্যন্ত হতে পারে।

কানাডায় অভিবাসী আনার অন্যতম উদ্দেশ্য দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তাই আবারো ফেডারেল স্কিলড ওয়ার্কার, কিউবেক স্কিলড ওয়ার্কার, প্রাদেশিক নমিনি প্রোগ্রাম (পিএনপি)-এ লোক আনা হচ্ছে।

কানাডাভিসা ডট কম অবলম্বনে সিবিএন২৪ জানিয়েছে, ইকোনোমিক প্রোগ্রাম ক্যাটাগরিতে চলতি বছর এক লাখ ৭২ হাজার পাঁচশ জন অভিবাসী নেয়া হবে, যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে সাত ভাগ বেশি। ছয়টি প্রোগ্রামের আওতায় এই ক্যাটাগরিতে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

ফেডারেল স্কিলড ওয়ার্কার (FSW), ফেডারেল স্কিলড ট্রেডস (FST), এবং কানাডা এক্সপেরিয়েন্স ক্লাস (CEC) প্রোগ্রামের আওতায় ২০১৭ সালে কানাডা সরকারের ইমিগ্রেন্ট নেয়ার লক্ষ্যমাত্রা ৭১ হাজার ৭০০। তবে এর সীমা ৬৭ হাজার ৬০০ থেকে সর্বোচ্চ ৭৫ হাজার ৩০০ পর্যন্ত হতে পারে।

সূত্র আরো জানায়, ফ্যামিলি ক্লাস প্রোগ্রাম ক্যাটাগরিতে এ বছর অভিবাসী হয়ে কানাডায় আসতে পারবেন ৮৪ হাজার জন। স্পাউস, পার্টনারস, এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন প্রোগ্রামের আওতায় এ বছর ৬২ হাজার থেকে সর্বোচ্চ ৬৬ হাজার ইমিগ্রেন্ট।

গভ:মেন্ট-অ্যাসিস্টেড রিফিউজি প্রোগ্রামের মাধ্যমে এ বছর ইমিগ্রেন্ট নেয়া হবে সাড়ে সাত হাজার। প্রাইভেট স্পন্সর রিফিউজিস প্রোগ্রামে ইমিগ্রেন্ট নেয়ার সীমা ১৪ থেকে ১৯ হাজার। ব্লেন্ডেড ভিসা অফিস রেফারড প্রোগ্রামের আওতায় ইমিগ্রেন্ট নেওয়া হবে এক হাজার ৫০০জন।

প্রটেক্টেড পারসন্স ইন কানাডা এন্ড ডিপেন্ডেন্টস অ্যাব্রোড প্রোগ্রামে কানাডা সরকারের ২০১৭ সালের রেঞ্জ ১৩ থেকে ১৬ হাজার হলেও লক্ষ্যমাত্রার পরিমাণ ১৫ হাজার। হিউম্যানিটারিয়ান এন্ড আদার ক্যাটাগরিতে এ বছর কানাডা সরকারের ইমিগ্রেন্ট নেওয়ার লক্ষ্যমাত্রা তিন হাজার পাঁচ শত।

ফলে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছর কোনো কোনো ক্ষেত্রে বেশি আবার কোনো কোনো ক্যাটাগরিতে কম অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা। অনেক সময় দেখা যায়, এই সব নিউজ শো করে এক শ্রেণির আদম ব্যাপারীরা মানুষকে প্রতারিত করে। তাই অভিজ্ঞ মহল মনে করেন, নিজেরাই অনলাইনে আবেদন করে স্বল্প খরচে অল্প সময়ে কানাডা যাওয়া সহজ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026