বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৯

মাদক দ্রব্য মারিজুয়ানা বৈধতা পাবে কানাডায়

মাদক দ্রব্য মারিজুয়ানা বৈধতা পাবে কানাডায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাদক দ্রব্য মারিজুয়ানা আগামী বছরের মধ্যে বৈধতা দিতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ বিষয়ে একটি পরিকল্পনা নেয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, সারাদেশে কিছু বিধিনিষেধের অধীনে এই মারিজুয়ানা উৎপাদন, বিক্রয় ও সেবন করা যাবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়েছে, এ বিষয়ে একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তাতে মারিজুয়ানা উৎপাদনকারীদের লাইসেন্স দেয়ার কথা বলা হয়েছে। মারিজুয়ানা সেবনের সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে ১৮ বছর।

তবে কোনো কোনো প্রদেশে এ বয়সসীমা আরও বেশি। প্রস্তাবে বলা হয়েছে, যারা মারিজুয়ানা উৎপাদন করেন তারা বাড়িপ্রতি চারটি খামারে এটা উৎপাদন করতে পারবেন। উৎপাদিত মারিজুয়ানার মূল্য নির্ধারণ করবে বিভিন্ন প্রদেশ।

এক্ষেত্রে দাম বেশি কম হতে পারে। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি)র মতে এই মাদক কিভাবে বিক্রি হবে এবং কেনা যাবে সে মূল্য নির্ধারণ করে দেবে স্ব স্ব প্রদেশ। যদি এই মাদক বৈধতা পায় তাহলে তা হবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ।

২০১৫ সালের নভেম্বরে দেশের সাধারণ নির্বাচনের সময় তার দল লিবারেল পার্টি থেকে প্রচারণার সময় এই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। ওই সময়ে তারা বলেছিল, শিশুদের হাত থেকে মাদক দূরে রাখার জন্য মারিজুয়ানাকে বৈধতা দেয়া হবে, নিয়মনীতি প্রবর্তন করা হবে এবং তা পাওয়া নিয়ন্ত্রিত করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026