মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯

কানাডায় ১৪০০০ বছর আগের গ্রাম আবিস্কার

কানাডায় ১৪০০০ বছর আগের গ্রাম আবিস্কার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কানাডায় আবিস্কার করা হয়েছে ১৪ হাজার বছর আগের একটি গ্রাম। উত্তর আমেরিকায় আবিস্কার হওয়া সবচেয়ে বেশি বয়সী বসতিগুলোর মধ্যে এটি অন্যতম।

বৃটিশ কলম্বিয়ার প্রত্যন্ত এক দ্বীপে প্রত্নত্ত্ববিদরা খনন করে এ গ্রামটি আবিস্কার করেন। দ্বীপটির নাম ত্রিকুয়েট আইল্যান্ড।

কানাডার ভিক্টোরিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। ধারণা করা সেখানে যে গ্রামটি আবিস্কার করা হয়েছে তার বয়স মিশরের ঐতিহাসিক পিরামিডের চেয়েও বেশি। সেখানে এখন পর্যন্ত আবিস্কার করা হয়েছে আগুন জ্বালানোর যন্ত্রপাতি, মাছ ধরা বড়শি, টুকিটাকি জিনিসপত্র।

এ সবই আইসএইজ বা বরফযুগের সাক্ষ্য দেয়। উত্তর আমেরিকায় কিভাবে সভ্যতার সূচনা হয়েছিল তা এতে ফুটে ওঠে। ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়ার নৃতত্ববিষয়ক পিএইচডির ছাত্র ও হাকাই ইন্সটিটিউটের গবেষক আলিশা গৌভরিউ। তিনি এই খনন কাজের সঙ্গে যুক্ত।

তিনি মনে করেন, উত্তর আমেরিকায় কিভাবে বসতির সূচনা হয়েছিল তা তাদের এ আবিস্কারের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, বৃটিশ কলম্বিয়া উপকূলে বিপুল সংখ্যক অভিবাসীর পা পড়েছিল এক সময়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026