গ্যালারী থেকে ডেস্ক: ইংল্যান্ড থেকে হঠাৎ দেশে ফিরে আসছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা! তবে কি ইনজুরির শিকার হয়ে হঠাৎ দেশে ফিরছেন তিনি?
না
, তা হবে কেন? ইনজুরিতে পড়লে ইংল্যান্ড ছেড়ে দেশে ফেরত আসবেন কেন? সেখানে চিকিৎসা ব্যবস্থাতো আরও ভাল। তবে কি কোন পারিবারিক সমস্যা?
একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, মাশরাফির স্ত্রী অসুস্থ। তার চিকিৎসার জন্যই সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েক দিনের জন্য দেশে ফিরে আসছেন জাতীয় দলের অধিনায়ক।
জানা গেছে, এরই মধ্যে দুবাই চলে এসেছেন নড়াইল এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে হয়ত আজ রাতেই ঢাকা পৌঁছাবেন।
মাশরাফি সত্যিই দেশে ফিরে আসছেন? বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ খবরের ঘোষণা দেয়নি। তবে মাশরাফির পরিবার ঘনিষ্ঠ এক সূত্রও এ খবরের সত্যতা স্বীকার করেছেন।
সেই সূত্রটি জানিয়েছে, মাশরাফির স্ত্রীর শরীর খারাপ। চিকিৎসার জন্যই মাশরাফি ক’দিনের জন্য দেশে ফিরে আসছেন।