শীর্ষবিন্দু নিউজ: রামাদ্বান মাসে রাতে তারাবীহ পড়ে বাসায় ফেরার মতে ফিন্সবারী পার্ক মসজিদের সামনে সন্ত্রাসী হামলায় নিহত মরহুম মকরম আলী হিরন মিয়ার সামাজে জানাযা শুক্রবার ৩০জুন বাদ জুম্মা ইষ্টলন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।
নি
হত মকরম আলী (হিরন মিয়া) পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে এ খবর প্রচার হচ্ছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ,৪ মেয়ে,২ ছেলে ভাতিজা ভাতিজি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুম মকরবম আলী বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরোওয়ালা গ্রামে। তার বড় ভাই মোহাম্মদ জাহির আলী দীর্ঘদিন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন বলে জানা যায়।