শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬

ফিন্সবারী পার্ক মসজিদের সামনে নিহত হিরন মিয়ার জানাযা ‍শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে

ফিন্সবারী পার্ক মসজিদের সামনে নিহত হিরন মিয়ার জানাযা ‍শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে

শীর্ষবিন্দু নিউজ: রামাদ্বান মাসে রাতে তারাবীহ পড়ে বাসায় ফেরার মতে ফিন্সবারী পার্ক মসজিদের সামনে সন্ত্রাসী হামলায় নিহত মরহুম মকরম আলী হিরন মিয়ার সামাজে জানাযা শুক্রবার ৩০জুন বাদ জুম্মা ইষ্টলন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।

নিহত মকরম আলী (হিরন মিয়া) পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে এ খবর প্রচার হচ্ছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ,৪ মেয়ে,২ ছেলে ভাতিজা ভাতিজি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।

মরহুম মকরবম আলী বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের সরোওয়ালা গ্রামে। তার বড় ভাই মোহাম্মদ জাহির আলী দীর্ঘদিন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026