মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৬

আলোচিত দিল্লি ধর্ষণ: চার ধর্ষকের ফাঁসির আদেশ

আলোচিত দিল্লি ধর্ষণ: চার ধর্ষকের ফাঁসির আদেশ

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী আলোচিত ঘটনা ভারতের দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ধর্ষণের ঘটনার প্রায় নয় মাস পর ভারতের দ্রুত বিচার আদালত শুক্রবার এই সাজার রায় ঘোষণা করে। ভারত সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপকভাবে এই সংবাদ প্রচার করছে।

মৃত্যুদন্ড প্রাপ্ত চার জন আসামীর হলো- মুকেশ, বিনয়, অক্ষয় ও পবন। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ৩০ এর মধ্যে বলে জানা যায়। এছাড়া গত মাসে অপ্রাপ্তবয়স্ক আরেক অভিযুক্তকে তিন বছর সংশোধনাগারে রাখার নির্দেশ দেয় ভারতের কিশোর আদালত।

প্রসঙ্গত: ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে সিনেমা দেখে বন্ধুর সঙ্গে ফেরার সময় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির ওই ছাত্রী। ছয় পাষণ্ড ধর্ষণের আগে ছাত্রীর বন্ধুকে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তাদের দুজনকেই চলন্ত বাস থেকে ফেলা দেয়া হয়। এর দুই সপ্তাহ পর মারাত্মক আহত ওই ছাত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। এই বিক্ষোভের প্রেক্ষাপটে নারীর সুরক্ষা নিয়ে জাতীয় পর্যায়েও বিতর্ক তৈরি হয়। প্রবল বিতর্কের মুখে আইন সংশোধন করে নারী নির্যাতনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়। মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে প্রধান আসামি বাসচালক রাম সিং কারাগারে মারা যান। মারা যাওয়ার পর তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

জনাকীর্ণ আদালতে বিচারক যোগেশ খান্না বলেন, এই মামলা একেবারেই ব্যাতিক্রমী। আসামীরা ওই ছাত্রীর ওপর একেবারে শেষ পর্যন্ত নির্যাতন চালায়। সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য। শুক্রবার মৃত্যুদেণ্ডের ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আসামি বিনয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর এই আদালত আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

নিহত সেই ছাত্রীর বাবা রায়ের পর সাংবাদিকদের বলেন, সুবিচার পেয়েছি। আমরা রায়ে সন্তুষ্ট। এদিকে আসামিপক্ষের আইনজীবী এপি সিংকে রায়ের পর নাটকীয়ভাবে চোখ মুছতে দেখা যায়। তার দাবি, জনগণ ও রাজনৈতিক চাপেই আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026