শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩০

বিবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রযাত্রায় গতিশীল নেতৃত্বের সূচনা

বিবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রযাত্রায় গতিশীল নেতৃত্বের সূচনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গত ২৩শে জুন মঙ্গলবার বিকেলে বিবিসিসিআই কনফারেন্স হলে একমাত্র ফাইন্যান্স ডাইরেক্টর পদে নির্বাচন শেষে নির্বাচন কমিশন নব নির্বাচিত কমিটির নাম ও ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন: প্রেসিডেন্ট– মহিব চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট– প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট– আবদুল ওয়াছে চৌধুরী, ডারেক্টর জেনারেল– মুসলেহ আহমেদ, ডেপুটি ডারেক্টর জেনারেল– আবদুল মুমিন, ফাইন্যান্স ডারেক্টর– আবুল কালাম আজাদ, মেম্বারশিপ ডারেক্টর– মোস্তফা আহমেদ লাকি।

নব নির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ, গতিশীল এবং অগ্রগতিমুখী বিবিসিসিআই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিবিসিসিআই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিবিসিসিআর নব নির্বাচিত প্রেসিডেন্ট মহিব চৌধুরী বলেন, চেম্বারের সহকর্মী ডাইরেক্টদের আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা সবাই মিলে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর বিবিসিসিআই গড়ে তুলতে কাজ করব, যা সদস্যদের স্বার্থ রক্ষা করবে এবং আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, এটি শুধু একটি নির্বাচনের ফল নয় বরং বিবিসিসিআই-এর জন্য একটি নতুন যাত্রার সূচনা। আমাদের লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্য সেবার মান উন্নত করা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, ঐক্য, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি। সকল পরিচালক, সদস্যবৃন্দ এবং স্টেকহোল্ডারদের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও প্রভাবশালী বিবিসিসিআই গড়ে তুলতে বদ্ধপরিকর।

নবনির্বাচিত নির্বাহী কমিটি সদস‍্য বৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন ব্যবসায়িক সম্প্রদায়ের স্বার্থে নতুন উদ্যোগ গ্রহণ, সদস্যদের জন্য অধিক সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিবিসিসিআই-এর অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে।

নব নির্বাচিত বিবিসিসিআই সকল পরিচালক, সদস্য, শুভানুধ্যায়ী ও অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং নতুন নেতৃত্বের অধীনে একটি সফল ও ফলপ্রসূ মেয়াদ পূরণের প্রত্যাশা ব‍্যক্ত করছে।

উল্লেখ্য, শুধু মাত্র ফাইন‍্যানেস ডাইরেক্টর পদে দুই থাকায় ভোটাধিকার প্রয়োগ করা হয়। এতে বর্তমান কমিটির ফাইন‍্যান্স ডাইরেক্টর হেলাল খান ২ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের সাথে পরাজিত হন।

প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডারেক্টর জেনারেল, ডেপুটি ডাইরেক্টর জেনারেল সহ অন‍্যান‍্য পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ জাজ নজরুল খসরু, কমিউনিটি ব্যক্তিত্ব ড: জাকির খান ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী।

ফলাফল ঘোষণার সময় বিপুল সংখ্যক ব‍্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির অগ্রযাত্রা ও সাফল‍্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

বহির্বিশ্বে ব্রিটিশ বাংলাদেশী শীর্ষ ব‍্যবসায়ীদের এই চেম্বার দীর্ঘ প্রায় তিন দশকের ও বেশি সময় ব্রিটিশ ও বাংলাদেশের মধ্যে ব‍্যবসা বানিজ্য সম্প্রসারণের জন‍্য কাজ করে আসছে। ফলে এই সংগঠনের নির্বাচনকে ঘিরে কমিউনিটির মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, ব্রেন্টের প্রাক্তন মেয়র পারভেজ আহমেদ ও ক্লিনিক‍্যাল লেকচারার ইম্পেরিয়াল কলেজ ড.মনজুর শওকত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026