যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি মিটিং রুমে দি এইডেড হাই স্কুল, সিলেটের প্রাক্তন ছাত্রদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ই জুন বিকাল ৬টায় অনুষ্ঠিত সভাটি আহ্বান করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহমুদ হাসান এমবিই এবং সভাপতিত্ব করেন এ.কে.এম. ইয়াহিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রাক্তন ছাত্র ফজলুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন- মাহমুদ হাসান এমবিই, কাউন্সিলর পারভেজ আহমেদ, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, নজরুল ইসলাম, রফিক হায়দার, মামুন কে চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, সালেহীন করিম চৌধুরী, এএইচ ফেরদৌস, কাজী দিলওয়ার, শামীম লোদি, পারভেজ কোরেশী, আহাদ চৌধুরী বাবু, মোঃ ফেরদৌস কবির, সাওলাতেত ইসলাম, শাহীন হোসেন, শামসুজ্জামান সাবুল, শাহীন মোস্তফা, জামানুর রহমান, দীপংকর তালুকদার, ফারহান রশিদ, জুয়েল চৌধুরী, শাহ শিপলু, মোঃ মিজানুল ইসলাম, মাহবুবুর রেজা ও সাংবাদিক কামরুল আই রাসেলসহ আরও অনেকে।
সভাটি সমন্বয় করেন মাযদুস সোবহান (রন্টি)। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে দি এইডেড হাই স্কুল ইউকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে আগামী ৬ জুলাই আরেকটি সভা আহ্বানের ঘোষণা দেন সভাপতি। পরবর্তী সভার স্থান যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২০২৮ সালে দি এইডেড হাই স্কুলে শতবর্ষ (১০০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী সভায় অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যে অবস্থানরত দি এইডেড হাই স্কুলের সকল প্রাক্তন ছাত্রকে আগামী সভায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও, একই দিনে আসন্ন নির্মাণ স্কুল লিজেন্ডস ট্রফি উপলক্ষে একটি ক্রিকেট জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সভা শেষে সভাপতি এ.কে.এম. ইয়াহিয়া সভার স্থান ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির পরিচালক রফিক হায়দারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সকল প্রাক্তন ছাত্রের সহযোগিতা, অংশগ্রহণ ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে গৃহীত উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়িত হবে।
Leave a Reply