বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২

যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলে ছুটি ঘোষণা

যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলে ছুটি ঘোষণা

যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারেরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

দেশজুড়ে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বুধবার (২৪ জুন) তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আর্দ্রতা ও অন্যান্য আবহাওয়াগত কারণে মানুষের শরীরে অনুভূত তাপমাত্রা এর চেয়েও বেশি হতে পারে।

ফলে বাইরে অবস্থানকারী মানুষের জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

চরম গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদের প্রতি অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দক্ষিণ ইংল্যান্ডে জারি করা চরম তাপমাত্রা সতর্কতা আরও বাড়ানো হয়েছে, কারণ আবহাওয়াবিদরা মনে করছেন গরমের এই তীব্রতা কিছু সময় অব্যাহত থাকতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026