রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী

অরুণাচল প্রদেশের অপার সুবনসিরি জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর চীনা সেনাবাহিনীর কথিত অনুপ্রবেশ এবং জমি দখল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ‘নাহ’ আদিবাসী সম্প্রদায়।

সম্প্রতি জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ দাবি করেছে, বিগত কয়েক বছর ধরে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষিজমির একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

তাকসিং রেভিনিউ সার্কেলের অধীনে থাকা ওয়িং, পানিয়ার, মারপান, পোটরাং এবং তিন্দিংতাং-এর মতো পাঁচটি সুনির্দিষ্ট এলাকায় এই চীনা তৎপরতার কথা জানানো হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি স্থান স্থানীয়দের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।

২০২০ সাল পর্যন্ত যে সমস্ত এলাকায় স্থানীয়রা অবাধে যাতায়াত করতেন এবং গবাদি পশু চরাতেন, সেখানে এখন চীনা সেনারা সামরিক ক্যাম্প এবং রাস্তাও নির্মাণ করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026