বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৭

বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বকাপ

বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বকাপ

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন-২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম।

তিনি বলেন, বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। এর ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। ফিফা ও বিশ্বকাপকে এখন আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে উঠছে।

এবারের বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই জার্মান ডিফেন্ডার। এ বিষয়ে জার্মান সংবাদপত্র ডি জাইট-এ একটি কলালে তিনি লিখেছেন- ফিফার বিরুদ্ধে প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার এবং সেটিকে ব্যবহার করে আয় সর্বোচ্চ করার চেষ্টার অভিযোগ আছে।

১৬টি দল বেড়ে এবারই বিশ্বকাপ হচ্ছে ৪৮ দল নিয়ে। প্রায়ই প্রতি দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজনের আলোচনাও সামনে আসে। এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে লাম লিখেছেন, একটি টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে হলে যথাযথ প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম প্রয়োজন।

৪৮ দলের এই বড় বিশ্বকাপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দলগুলোর জন্য নতুন গল্প তৈরি করার সুযোগ তৈরি হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026