সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

সুচিকে জাতিসংঘ মহাসচিবের হুশিয়ারী: এটা শেষ সুযোগ, এই ট্র্যাজেডির পরিণতি ভয়াবহ হবে

সুচিকে জাতিসংঘ মহাসচিবের হুশিয়ারী: এটা শেষ সুযোগ, এই ট্র্যাজেডির পরিণতি ভয়াবহ হবে

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রাজ্যে সামরিক বাহিনীর অভিযান থামানোর একটি শেষ সুযোগ রয়েছে দেশটির কার্যত নেত্রি অং সান সুচির হাতে। এই সামরিক অভিযান লাখ লাখ রোহিঙ্গাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।

দি সুচি এখন পদক্ষেপ না নেন তাহলে, তাহলে এই ট্র্যাজেডির পরিণতি ভয়াবহ হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরা বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন নিয়ে মিয়ানমারের ভাষ্য হচ্ছে, সামরিক বাহিনী গত মাসে রাখাইনের পুলিশ পোস্ট ও সেনাবাহিনীর শিবিরে চালানো হামলার জবাবে বিদ্রোহীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে।

তারা দাবি করছে, বেসামরিক নাগরিকদের টার্গেট করা হচ্ছেনা। বিবিসির হার্ডটক অনুষ্ঠানের জন্যে দেয়া সাক্ষাৎকারে গুতেরা বলেন, মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এই আক্রমণ বন্ধ করার একটি শেষ সুযোগ রয়েছে অং সান সুচির হাতে।

তিনি যদি এখন এই পরিস্থিতি না পাল্টান, তাহলে আমি মনে করি এই ট্র্যাজেডির পরিণতি হবে একেবারে ভয়াবহ। আর দুর্ভাগ্যজনকভাবে আমি ভবিষ্যতে এই পরিস্থিতির পরিবর্তন ঘটার কোন সম্ভাবনা দেখিনা।

জাতিসংঘ মহাসচিব পুনরায় বলেন, রোহিঙ্গাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিৎ। তিনি আরও বলেন, ‘এটা ¯পষ্ট যে, দেশটিতে সামরিক বাহিনীর হাতে নিয়ন্ত্রণ এখনও বেশি। আর রাখাইনে যা করা হচ্ছে তা করার ক্ষেত্রে এটি চাপ সৃষ্টি করছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026