মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪০

৫০০০ ডলার মলনালীতে লুকিয়েছিলেন ক্রিস্টি

৫০০০ ডলার মলনালীতে লুকিয়েছিলেন ক্রিস্টি

মানসিকভাবে তিনি অসুস্থ নন। কোন বিকৃতি থাকারও কথা নয়। কিন্তু, জঘন্য যে কাজটি তিনি করেছেন, তা সত্যিই নিন্দনীয়। বয়ফ্রেন্ড ববি গালির কাছ থেকে ৫০০০ ডলারের বান্ডিল চুরি করেছিলেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা ক্রিস্টি ব্ল্যাক (৪৩)। সেটা যেখানে লুকিয়েছিলেন, সেটা বোধ হয় কোন স্বাভাবিক মানুষের কাজ নয়। টাকা লুকিয়েছিলেন মলনালীতে। সেটা বের করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

টয়লেট ব্রাশ ও টং বা আংটার সাহায্যে টাকার বান্ডিলটি বের করতে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর আগে সন্দেহ হওয়ায় ক্রিস্টির বয়ফ্রেন্ড ফাঁদ হিসেবে একটি পুরনো ওষুধের প্যাকেটে দুটি পৃথক খামে ৪ হাজার ডলারের একটি বান্ডিল ও ১ হাজার ডলারের একটি বান্ডিল রেখে দিয়েছিলেন। ববি বিছানায় ঘুমাতে যাওয়ার আগে বান্ডিলগুলো টেবিলের ওপর রেখেছিলেন।

তিনি জানান, ঘুম থেকে উঠে তিনি দেখেন ক্রিস্টি তখনও জেগে আছেন। কিন্তু, ওষুধের ব্যাগ ও টাকার দুটি বান্ডিল একেবারে গায়েব। ববি তার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন। এ সময় হঠাৎ ক্রিস্টি বমি করলে একটি প্যাকেট তার মুখ থেকে বেরিয়ে আসে। প্যাকেটটির সঙ্গে আংশিকভাবে গলে যাওয়া কয়েকটি বড়ি ছিল। ববি তার কাছে টাকা কোথায় তা জানতে চান। এ সময় ক্রিস্টি স্বীকার করেন তিনি টাকার বান্ডিলটা মুড়িয়ে তার মলনালীতে প্রবেশ করিয়েছেন।

সুস্থ হওয়ার পর ক্রিস্টি জানান, তিনি এটা ভেবে শঙ্কিত হয়েছিলেন যে ববি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। একটি থাকার জায়গার জন্য তার টাকা প্রয়োজন ছিল। এদিকে ওই ঘটনার পর তাকে স্থানীয় হকিন্স কাউন্টি মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই টাকার বান্ডিল বের করা হয় ও তথ্য-প্রমাণ হিসেবে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ক্রিস্টির বিরুদ্ধে চুরির অভিযোগে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026