মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪

ভারতে বাসে আগুন লেগে ৪৪ জনের মৃত্যু

ভারতে বাসে আগুন লেগে ৪৪ জনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে একটি বিলাসবহুল বাসে আগুন লেগে অন্তত ৪৪ যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি বেঙ্গালোর থেকে হায়দারাবাদ যাচ্ছিল। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হায়দ্রাবাদ  থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে মাহবুবনগরে এ ঘটনা ঘটে।

অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে বাসটির চালক  পুলিশকে জানিয়েছেন। এ সময় জ্বালানী ট্যাংকটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন এক  তদন্তকারী। বাসের দরজা বন্ধের স্বংয়ক্রিয় ব্যবস্থার কারণে বাসটি থেকে  যাত্রীরা বের হতে পারেননি বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে  খবরে বলা হয়, ৪৯ জন যাত্রী নিয়ে  শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাসটি বেঙ্গালোর থেকে রওয়ানা হয়েছিল। ভোরে কোথাকোটা  এলাকার পালেম গ্রামের কাছে বাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে  ছিলেন।  আগুনে দগ্ধ পাঁচ আরোহীকে বাণবার্তির একটি  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাসের চালক ও তার এক সহকারীও  রয়েছেন।
স্থানীয় কমকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসের  জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের জানাল বন্ধ থাকায়  হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ আর বাস থেকে বের হতে পারেননি। শুধু বাস চালক,  বাসের ক্লিনার ও পাঁচজন যাত্রী বাসটি থেকে বের হতে পেরেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026