টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়, ৪৯ জন যাত্রী নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাসটি বেঙ্গালোর থেকে রওয়ানা হয়েছিল। ভোরে কোথাকোটা এলাকার পালেম গ্রামের কাছে বাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনে দগ্ধ পাঁচ আরোহীকে বাণবার্তির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাসের চালক ও তার এক সহকারীও রয়েছেন।
স্থানীয় কমকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসের জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের জানাল বন্ধ থাকায় হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ আর বাস থেকে বের হতে পারেননি। শুধু বাস চালক, বাসের ক্লিনার ও পাঁচজন যাত্রী বাসটি থেকে বের হতে পেরেছেন।