বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ষষ্ঠবারের মতো ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে  বাংলাদেশ আগামী চার বছরের জন্য ইউনেস্কোর ৫৮ সদস্যের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্ষদের অন্তর্ভুক্ত হলো। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সংস্থাটির ১৯৫ সদস্যের মধ্যে ১৮৫ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৫২ ভোট পেয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল (গ্রুপ-৪) থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতটি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে। ২০১৩ সালে এই গ্রুপের ১২ সদস্যের মধ্যে ছয়টি আসন শূন্য হলে সাতটি দেশ ওই আসনে সদস্যপদের জন্য নির্বাচনে করে।

এ গ্রুপ থেকে নির্বাচিত অন্য দেশগুলো হলো- চীন (১৬২), ভারত (১৬০), জাপান (১৫৮), নেপাল (১৪৪), তুর্কমেনিস্তান (১৩৪) ও ভানুয়াতু (১০৫)।

ইউনেস্কোর সাধারণ সভার ৩৭তম অধিবেশন চলাকালে এই নির্বাচন হয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026