শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ষষ্ঠবারের মতো ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ আগামী চার বছরের জন্য ইউনেস্কোর ৫৮ সদস্যের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্ষদের অন্তর্ভুক্ত হলো। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ গ্রুপ থেকে নির্বাচিত অন্য দেশগুলো হলো- চীন (১৬২), ভারত (১৬০), জাপান (১৫৮), নেপাল (১৪৪), তুর্কমেনিস্তান (১৩৪) ও ভানুয়াতু (১০৫)।
ইউনেস্কোর সাধারণ সভার ৩৭তম অধিবেশন চলাকালে এই নির্বাচন হয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।