বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৭

যুক্তরাজ্যে ব্যবসা গবেষণা প্রতিবেদনে: পরিচালকদের আয় বেড়েছে ১৪ শতাংশ

যুক্তরাজ্যে ব্যবসা গবেষণা প্রতিবেদনে: পরিচালকদের আয় বেড়েছে ১৪ শতাংশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: একটি গবেষণা কোম্পানীর প্রতিবেদনে জানা গেছে গত বছর যুক্তরাজ্যের শীর্ষ স্থানীয় ব্যবসায় সমূহের পরিচালকদের প্রাপ্য অর্থের পরিমাণ ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইনকাম ডাটা সার্ভিসেজ (আইডিএস) জানিয়েছে, এটা এফটিএস ১০০ প্রতিষ্ঠানের একজন পরিচালকের গড় আয় ৩.৩ মিলিয়ন অর্থাৎ ৩৩  লাখ পাউন্ডে উন্নীত করেছে। গত ১০ বছরে একটি এফটিএসএ ১০০ প্রধান নির্বাহীর মিডিয়ান মোট আয় ২৪৩ শতাংশ বেড়েছে। আইডিএস-এর পরিচালকদের আয় প্রতিবেদনের এডিটর স্টিভ টেট্রন সম্প্রতি এ তথ্য জানান।

একজন পরিচালক সাধারণতঃ শেয়ারে তাদের বেতনের একটি অনুপাত লাভ করেন, যা তার স্থায়ী লক্ষ্য পূরণে সমর্থ হলেই পেয়ে থাকেন। আর্নিং ক্যাম্পেইনার লিউক হিলডিয়ার্ড বলেন, অতি ধনীরা যুক্তরাজ্যের মোট সম্পদের একটি বৃহৎ অংশ নিয়ে যাচ্ছেন। টিইউসি জেনারেল সেক্রেটারী ফ্রান্সিস ও গ্রাদি বলেন, জরীপের তথ্যের মানে হচ্ছে, শীর্ষ বসগণের প্রাপ্য অর্থের পরিমান অন্যান্য শ্রমিকদের তুলনায় ২০ গুণ বেশী দ্রুততার সাথে বেড়েছে।

আইডিএস আরো জানায়, বেসিক পে বা মূল বেতন ৪ শতাংশের মধ্যে তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। বার্ষিক বোনাস ৮.৮ শতাংশ হ্রাস পেয়েছে। তবে মোট বেতন বা প্রাপ্য অর্থের পরিমাণ শেয়ার ভিত্তিক দীর্ঘমেয়াদী  ইনসেনটিভস্ বা সুবিধাদিতে ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026