বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩

রাজনীতিবিদদের প্রতি কঠোর হুশিয়ারী ব্যবসায়ীরা নেতাদের

রাজনীতিবিদদের প্রতি কঠোর হুশিয়ারী ব্যবসায়ীরা নেতাদের

শীর্ষবিন্দু নিউজ: নিজেদের অস্থিত্ব রক্ষায় যদি ব্যবসায়ীদের রাস্তায় নামতে হয়, তাহলে রাজনীতিবিদদের আর সংসদে যেতে হবে না বলে হুশিয়ার করেছে ব্যবসায়ী নেতারা। তাই সরকারের কাছে ব্যবসায় নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে চলমান রাজনৈতিক অস্থিরতা ও পোশাক কারখানায় সহিংস ঘটনায় বিজিএমইএ-বিকেএমইএ ও ব্যাংক-বীমা খাতের মালিকসহ প্রধান নির্বাহীদের জরুরী সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।

সভায় ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে ব্যাংকগুলোর কাছে ৫টি দাবি উথাপন করা হয়। বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যাংক-বীমা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ন্যূনতম মজুরি বোর্ডের উপদেষ্টা কমিটি’র সদস্য, বিজিএমইএ- বিকেএমইএ’র বর্তমান ও সাবেক নেতরা অংশগ্রহণ করেছেন।
বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় মালিকরা রাস্তায় নেমেছে। ভবিষ্যেতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এভাবে ব্যবসায়ীরা ধুঁকে ধুঁকে মরতে পারে না। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলকে সাবধান করছি আর অস্থিরতা বাড়াবেন না। যদি ব্যবসায়ীদের রাস্তায়ই নামতে হয়, তাহলে আপনাদের সংসদে যেতে হবে না। দেশের অর্থনীতি আমরা সচল রাখি, সংসদেও যেতে পারবো। এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, আমরা রাজনীতি নিয়ে বসিনি। ব্যবসায়ী নীতি নিয়ে বসেছি। ব্যবসা করতে চাই। রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে ইন্ড্রাষ্টি বাঁচবে না। আর ইন্ড্রাষ্টি না বাঁচলে ব্যাংক পুড়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026