বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫১

উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ

উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষমতাধর নেতা এবং কিম জন উন’র ফুফা জ্যাং সং থায়েক’র মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর বিশ্বের নানা দেশ উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জ্যাং-এর মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করে। রাষ্ট্রদ্রোহের দায়ে জ্যাংকে সামরিক আদালতে বিচারের পর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়। উদ্ভূত ঘটনায় শুক্রবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুতি নেবে বলে জানান তারা। যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ নিয়ে মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার প্রধান মিত্র রাষ্ট্র চীন এ ঘটনাকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করলেও সে দেশে স্থিতিশীলতার ওপর গুরুত্ব আরোপ করেছে। এদিকে লন্ডন ও টোকিও জানিয়েছে, তারা পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026