বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৬

দেশজুড়ে প্রতিদিনের অবরোধে ক্ষতি ৩ হাজার কোটি টাকা

দেশজুড়ে প্রতিদিনের অবরোধে ক্ষতি ৩ হাজার কোটি টাকা

শীর্ষবিন্দু নিউজ: হরতাল-অবরোধে প্রতিদিন আড়াই থেকে ৩ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকানমালিক সমিতি। রোববার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ বন্ধুসমাজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সমিতির যুগ্ম মহাসচিব তৌফিক এহসান একথা বলেন।

ক্ষমতার নেশা ছেড়ে দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তৌফিক এহসান বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশে যে হত্যাযজ্ঞ চলছে তা থেকে দ্রুত বেরিয়ে আসতে না পারলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। রাজনীতিবিদদের প্রতি অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা সাদা পতাকা নিয়ে মিছিল করে দুই নেত্রীর কাছে চলমান সমস্যার সমাধান চেয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধানের আশা দেখছি না।

তৌফিক এহসান বলেন, টানা অবরোধের কারণে আমাদের দোকানমালিক-শ্রমিকদের পথে বসার জোগার। আমাদের বেঁচে থাকার সব স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক কাঠামো ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।

আয়োজিক এ অনুষ্ঠানে বাংলাদেশ বন্ধুসমাজ’র সভাপতি এফ আহমেদ খান রাজীবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বাউলগুরু পাগলা বাবুল, দৈনিক ভোরের সময় সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক ফলাফল সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026