বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১১

গ্যালাক্সি নোটের নতুন সংস্করণ বাজারে

গ্যালাক্সি নোটের নতুন সংস্করণ বাজারে

প্রযুক্তি আকাশ: গ্যালাক্সি নোট ১০.১ এর ২০১৪ সংস্করণটি বাজারে এসেছে। এক বছরের কিস্তি সুবিধা ও  দুই বছরের ওয়ারেন্টি সহ স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ এর ২০১৪ সংস্করণটির দাম ৬০ হাজার টাকা। এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশের একটি সূত্র।

ফুল এইচডি ডিসপ্লের গ্যালাক্সি নোট ট্যাবটির সঙ্গে রয়েছে  থ্রিজি ও ওয়াই ফাই সুবিধা। ১.৯ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩ গিগাবাইট র্যাম। এই ট্যাবের অন্যান্য  ফিচারের মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা  ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ  ৪.০, এ জিপিএস সুবিধা।

স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ এর ২০১৪ সংস্করণটির এস-পেনের এয়ার কমান্ড, অ্যাকশন মেমো, স্ক্র্যাপ বুক এবং এস ফাইন্ডারের মতো ফিচার ব্যবহার করা যায়। মাল্টি উইন্ডো অপশনের এর মাধ্যমে ব্যবহারকারীরা এক সঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026