বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৪

বাংলাদেশে শিল্পক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী ভারত

বাংলাদেশে শিল্পক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী ভারত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী ভারত। এ ক্ষেত্রে আমরা যেটা অগ্রাধিকার দেব, সে অনুযায়ী বিনিয়োগ করতে চায় দেশটি। আজ বুধবার দুপুরে শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। পরে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

সাক্ষাৎকালে পঙ্কজ সরন বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানির লক্ষ্যে বিএসটিআইকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন। এ সময় শিল্প মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিল্পমন্ত্রী আমু সাংবাদিকদের জানান, ভারতের হাইকমিশনার জানিয়েছেন ভারতের শিল্পপতিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আজ সৌজন্য সাক্ষাৎ হওয়ায় প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা সব রকম বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে পরে ইস্যুভিত্তিক দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ভারতের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধার বিষয়েও আলোচনা হয় বলে মন্ত্রী জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026