রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩

সুনামগঞ্জে নৌকায় আগুন লেগে নিহত ১১

সুনামগঞ্জে নৌকায় আগুন লেগে নিহত ১১

শীর্ষবিন্দু নিউজ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগুন লেগে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে বলে উদ্ধারকর্মীরা জানান।

পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে আগুন লেগে নৌকাটি সুরমা নদীতে ডুবে যাওয়ার পর রাত সাড়ে ৩টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ছয়টি লাশ উদ্ধার করা হয়। ইঞ্জিনচালিত নৌকাটির শতাধিক যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন পাথর কেয়ারির শ্রমিক। নৌকায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ছিল। ছাতকের ভোলাগঞ্জ থেকে কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন ও নেত্রকোনার খালিয়াজুড়ি যাচ্ছিলেন তারা। রাত পৌনে ৯টার দিকে রান্না করার সময় চুলার আগুন নৌকায় ছড়িয়ে পড়ে।

এতে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করলে নৌকাটি দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর এলাকায় নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার ৪০-৪৫ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে পারলেও প্রায় অর্ধশত যাত্রী এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। এরপর সকালে আবার উদ্ধার অভিযান শুরুর পর আরো পাঁচটি লাশ পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ঘন কুয়াশা ও শীতের কারণে রাতে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026