শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯

যান্ত্রিক ক্রটির কারণে সৈয়দপুর বিমানবন্দরে নেমেই ইউনাইটেড এয়ার বিকল

যান্ত্রিক ক্রটির কারণে সৈয়দপুর বিমানবন্দরে নেমেই ইউনাইটেড এয়ার বিকল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত শুক্রবার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট বিকল হয়ে পড়ে। যান্ত্রিক ক্রটির কারণে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। তাই শুক্রবার সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাতিল হয়। এতে সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। ফলে অনেক যাত্রী নিরূপায় হয়ে জরুরি কাজ থাকায় সড়ক পথে ঢাকায় রওনা হন।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনাইটেড এয়ারওয়েজের ফোর এইচ ০৫৪৯ ফ্লাইটটি ৪২ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ওই ফ্লাইটে যাত্রী ছিলেন। তিনি শুক্রবার ওই ফ্লাইটে তাঁর নির্বাচনী এলাকা নীলফামারী আসেন।

পরবর্তীতে সকাল ৮টা ৩৫ মিনিটে বিমানটির ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ড্য়নের কথা ছিল। আর সৈয়দপুর থেকে ঢাকার যাত্রী সংখ্যা ছিল ২৪ জন। নির্ধারিত সময়ে যাত্রীরা ফ্লাইটে বসে আসন গ্রহণও করেন। এ সময় বিমানের পাইলট ক্যাপ্টেন তারেক বিমানটি চালু করতে গেলে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। ফ্লাইটের পাইলট বার বার চেষ্টা করেও উড্ডয়নে ব্যর্থ হন। অবশেষে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়।

আর ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষে তাৎক্ষণিকভবে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করাও সম্ভব হয়নি। এতে ফ্লাইটের সৈয়দপুর – ঢাকা পথে যাত্রীরা মারাত্মক বিড়ম্বনায় পড়েন। ওই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদেরও ঢাকার ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি সড়ক পথে ঢাকা পথে রওনা হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026