রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৫

চট্রগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা ও মামলা

চট্রগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা ও মামলা

শীর্ষবিন্দু নিউজ: চট্রগ্রাম নগরীর হালিশহর থানার রামপুরা এলাকায় বকেয়া বিল অনাদায় ও অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দশজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান। এসময় পিডিবি’র উপ বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম, সহকারী প্রকৌশলী অহিদুল হাসান এবং উপ-সহকারী প্রকৌশলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিবি চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং খেলাপী বিদ্যুৎ গ্রাহকের বকেয়া আদায়ের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরের আওতাধীন মইন্যাপাড়া, সন্ধবী পাড়া, হালিশহর আবাসিক এলাকার এইচ ব্লক, সবুজবাগ, নতুনপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ লাখ ২০ হাজার ৯১৫ টাকা বকেয়া থাকায় হালিশহর এইচ ব্লকের মো. সেলিম উদ্দিন ও সবুজবাগের মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া একই সময়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে জি ব্লকের মো. আবু বক্কর, মো. ইয়াছিন মিয়া ও মো. করিম এবং নতুনপাড়ায় মো. সোহান, মো. রুহুল আমিন, মো. সাইদুল ইসলাম, মো. সোহেল ও মো. হানিফ এর নামে মামলা ও জরিমানা করা হয়। এদের বিরুদ্ধে সর্বমোট ৮ লাখ ৭৩ হাজার ৩৮০ টাকা জরিমানা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026