গ্যালারী থেকে ডেস্ক: ফুটবলের প্রতিশব্দ বলা হয় তাকে! ফুটবল জাদু দেখিয়েই এখন তিনি কোটি ক্রীড়ামোদীর হৃদয়ে অবস্থান গেড়ে আছেন। আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসির কথা বলা হচ্ছে!যে মেসিকে বিশ্বদরবারে ‘মেসি’ করে তুলেছে ফুটবল, সেই ফুটবল মেসির ধ্যান-জ্ঞানে থাকবে এটাই তো স্বাভাবিক! কিন্তু কেবল ফুটবল নিয়ে জাদু দেখিয়েই সন্তুষ্ট থাকতে পারছেন না মেসি, একেবারে ফুটবলের ভেতরেই দিনাতিপাত করতে চাইছেন।
