রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩

টাইগারদের সিরিজ জয়

টাইগারদের সিরিজ জয়

bdnews24 news image

গ্যালারী থেকে ডেস্ক: সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের জয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। খুলনা টেস্টে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা দুই টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়ের রক্ষণাত্মক কৌশলের জন্য দ্রুত রান তুলতে পারেনি স্বাগতিকরা। পেসাররা অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল করেন। স্পিনাররা লেগে ছয় জন ফিল্ডার রেখে লেগ স্ট্যাম্পে বল করেন।

খুলনা টেস্টে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা দুই টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

জিম্বাবুয়ের রক্ষণাত্মক কৌশলের জন্য দ্রুত রান তুলতে পারেনি স্বাগতিকরা। পেসাররা অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল করেন। স্পিনাররা লেগে ছয় জন ফিল্ডার রেখে লেগ স্ট্যাম্পে বল করেন। ২৪৮ রানে নবম ব্যাটসম্যান হিসেবে শুভাগত হোম চৌধুরীর বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা জানান, লক্ষ্য দেখে তাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।

বিদায় নেয়ার আগে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছান শুভাগত (৫০)। তার ১০৩ বলের ইনিংসটি সাজানো ৪টি চারে। আগের দিন অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহ এদিন নিজের ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি। নাটসাই মুশাংওয়ের বলে লংঅফে হ্যামিল্টন মাসাকাদজার পরিণত হয়ে শেষ হয় তার ৭১ রানের ইনিংসটি। শুক্রবার তার অবদান মাত্র ৮ রান। পঞ্চম দিন স্বাগতিকদের পতন হওয়া চারটি উইকেটই নেন মুশাংওয়ে। মাহমুদুল্লাহর পর তাইজুল ইসলাম, শাহাদত হোসেন ও শুভাগতকে বিদায় করেন এই লেগস্পিনার।

বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৬৮ রান করে জিম্বাবুয়ে। তিন ম্যাচের ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানান, জয়ের জন্য খেলবে বাংলাদেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026