রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৩

কিশোরীকে ধর্ষণের দায়ে বানিয়াচঙ্গে ইমামের বিরুদ্ধে অভিযোগ

কিশোরীকে ধর্ষণের দায়ে বানিয়াচঙ্গে ইমামের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক: বানিয়াচং উপজেলার দিঘলবাগ জামে মসজিদের ইমাম আব্দুল হেকিম (৩০) এর বিরুদ্ধে যুবতিকে ধর্ষণ এর অভিযোগ উঠেছে। ডাক্তারি পক্ষিার জন্য রবিবার সকালে ওই যুবতিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

ধর্ষিতার পিতা জানান, উপজেলার কাউরিয়া কান্দি গ্রামের ক্বারী মোস্তফা মিয়ার পুত্র আঃ হেকিম সম্প্রতি ওই মসজিদে ইমামতির চাকুরী নেয়। পড়ানোর সুবাদে গত মঙ্গলবার সকালে ছাত্র-ছাত্রীকে বিদায় করে তার মেয়েকে পরে যেতে বলে। এক পর্যায়ে কৌশলে মসজিদের পাশে থাকা ইমামের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোর পুর্বক ধর্ষণ করে। বিয়ে কারার আশ্বাস দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। রক্তাক্ত অবস্থায় তার বাড়িতে গিয়ে কাঁদতে থাকলে বিষয়টি পিতা জানতে পেরে লম্পট হেকিম কে এ বিষয়ে জিজ্ঞাসা করিলে শিকার করে তার মেয়েকে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। তার কথা বার্তা সন্দেহ হলে বিষয়টি গ্রামের মুরুব্বিয়ানদের কে অবগত করিলে লম্পট হেকিম গত শনিবার শালিশ বৈঠকে অস্বীকার করে।

এদিকে দিনে দিনে অসুস্থ হতে থাকলে রবিবার তাকে তার পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারী পক্ষিার জন্য নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে লম্পট হেকিম প্রভাশালী নেতাদেকে নিয়ে হাসপাতালে এসে ডাক্তারী পরিক্ষায় বাধা সৃষ্টি করে। এ সময় সাংবাদিকরা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে লম্পট হেকিম ও তার সাথে থাকা নেতারা পালিয়ে যায়।

এদিকে দুইজন সাংবাদিক নামধারী যুবক ধর্ষণের নাটক সাজিয়ে হাসপাতালে ধর্ষিতা ভর্তি হতে এসেছে বলে জোর পূর্বক ধর্ষিতার ছবি তুলে নিয়ে যায়। এবং তার ছবি ইন্টানেটে প্রকাশ করে দিবে বলে হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026