শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শনিবার নতুন করে টর্নেডোর আঘাতে টেক্সাসের ডালাসে মারা গেছেন ৮ জন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
এদিকে কর্মকর্তারা বলছেন, টেক্সাস এবং ওকলাহোমায় ঐতিহাসিক তুষারঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তুষারের পরিমাণ ১৬ ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুধু মিসিসিপি রাজ্যে মারা গেছে ১২ জন। আহত হয়েছেন অন্তত ৫৬ জন। এদিকে রাজ্যটিতে নিখোঁজ এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তাছাড়া টেনেসিতে ৭ জন মারা গেছে। আরকানসাস ও আলাবামায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।